গলাচিপায় রমজান উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিং করেছেন ইউএনও | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া
গলাচিপায় রমজান উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিং করেছেন ইউএনও

গলাচিপায় রমজান উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিং করেছেন ইউএনও

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাজার মনিটরিং করার জন্য ভোক্তা অধিকার আইনে বাজার মনিটরিং করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল। উপজেলা জুড়ে হোটেল-রেস্তোরা, মিষ্টির দোকান, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, পোল্ট্রি বাজার, কাঁচা বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, গলাচিপা থানা পুলিশ, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা কালিবাড়ী কমিটির সভাপতি দিলীপ বণিক, বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত, পৌরসভার প্যানেল মেয়র সুশীল চন্দ্র বিশ্বাস, আনসার সদস্য ও সংবাদকর্মীরা। বুধবার (৫ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল পৌরসভার বিভিন্ন দোকান পরিদর্শন ও সরকারি ন্যায্য মূল্য তালিকা প্রদর্শনের জন্য বলেন। তিনি রমজান মাসে বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য স্থিতিশীল রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সরকারের মূল্য তালিকার চাইতে যে কোন ধরনের জিনিসপত্র দাম বাড়িয়ে বিক্রি করলে মোবাইল কোর্টের মাধ্যমে ভোক্তা অধিকার আইনে সাজা-শাস্তির ব্যবস্থা নেয়া হবে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিদিন উপজেলার হাট-বাজারগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে করে কেউ অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ অন্যান্য মালামাল বিক্রি করতে না পারে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!