কলাপাড়ায় শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

কলাপাড়ায় শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

চঞ্চল সাহা,কলাপাড়াঃ কলাপাড়ায় দিপু মাঝি (১৪) নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে তার লাশটি উদ্ধার করা হয়। দিপু মাঝি চান্দুপাড়া গ্রামের তিন নাম্বার ওয়ার্ডের মৃত সাইফুল মাঝির ছেলে। এ ঘটনায় থানায় একটি ইউ,ডি মামলা হয়েছে।

কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.সাইফুল ইসলাম জানান, দিপু মাঝি বুধবার তার নানীর কাছে একটি সাইকেল দাবী করেছিল। নানীর তার দাবী পুরনে ব্যর্থ হওয়ায় তার সাথে অভিমান করে বড়হোতার খাল নামে একটি খালের পাড়ে শাহজাহান গাজীর পরিত্যক্ত ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়। বুধবার রাতে দিপু মাঝি বাড়ীতে ফিরে না আসায় অনেক খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় লোকজন পরিত্যক্ত ওই ঘরে ঝুলন্ত লাশটি দেখে পুলিশে খবর দেয়।

স্থানীয় বাসার চৌকিদার জানান, দিপু মাঝির বাবা না থাকায় সে নানা বাড়ী থাকতো। নানীর কাছে সাইকেল চেয়ে না পেয়ে বুধবার সে আর বাড়ীতে আসেনি। এসময় বাড়ীর লোকজন ধারনা করেছিল, হয়তো কোন আত্মীয় বাড়ীতে আত্মগোপন করে আছে।

কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, শিশুর লাশটি ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউ,ডি মামলা দায়ের করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!