গলাচিপা উপজেলা ও পৌর বিএনপির অবস্থান কর্মসূচি | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
গলাচিপা উপজেলা ও পৌর বিএনপির অবস্থান কর্মসূচি

গলাচিপা উপজেলা ও পৌর বিএনপির অবস্থান কর্মসূচি

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলা বিএনপি অফিস কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, আটা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার-ডিজেল থেকে শুরু করে কৃষি উৎপাদন উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গলাচিপা উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও পানপট্টি ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আমখোলা ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান আবদুস ছাত্তার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম খা প্রমুখ।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, কেন্দ্র থেকে যে ঘোষণা দেয়া হবে তা আমরা শত প্রতিক‚লতার মধ্যেও সফল করব। আর এরই অংশ হিসেবে আজ আমাদের এই অবস্থান কর্মসূচি। গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, আটা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার-ডিজেল থেকে শুরু করে কৃষি উৎপাদন উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমাদের এ কর্মসূচি। এছাড়া আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে বদ্ধ পরিকর।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!