গলাচিপায় ভাইয়ের সাথে শত্রুতায় মাকে দিকে মামলা | আপন নিউজ

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় স্বাধীনতা দিবসে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ কলাপাড়ায় উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কলাপাড়ায় উত্তরাধিকার সম্পত্তি দ’খ’লচে’ষ্টার অভিযোগে থানায় লিখিত অভিযোগ সাবেক এমপি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ কলাপাড়ায় তরমুজের বাজারে ধস, পাইকার সংকটে চাষিদের ব্যাপক লোকসানের এমপি এবিএম মোশাররফ হোসেন উদ্বোধন করলেন মাদ্রাসার নতুন ভবন কলাপাড়ায় পারিবারিক বি’রোধে সং’ঘ’র্ষ, না’রী-শি’শুসহ আ’হ’ত ৩ কলাপাড়ায় মাইক্রোবাসের ধা-ক্কা: সেনাবাহিনীর গাড়ির নি’চে প’ড়ে দুই যুবক আ’হ’ত ঈদ উপলক্ষে কলাপাড়ায় ফুটবল উন্মাদনা, শিরোপা জিতল বাইনবুনিয়া ক্লাব কলাপাড়ায় এক রাতে ৬ বাড়িতে দু’র্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু’ট
গলাচিপায় ভাইয়ের সাথে শত্রুতায় মাকে দিকে মামলা

গলাচিপায় ভাইয়ের সাথে শত্রুতায় মাকে দিকে মামলা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ গলাচিপায় ভাইয়ের সাথে শত্রুতা থাকায় মাকে দিকে আদালতে মামলা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ছোট চৌদ্দকানী গ্রামে। মামলার বাদী মোসা. রহিমা বেগম (৫৫) স্বামী. নুরু চৌকিদার। মোসা. রহিমা বেগম তার ছোট ছেলে রিপন চৌকিদার (২৮) এর ঘরে থাকে এবং তার ছোট ছেলে তার ভরণ পোষণ দিয়ে থাকেন। তার অন্য তিন ছেলে ও তিন মেয়েরা তাকে মাঝে মাঝে টাকা পয়সা ও খোঁজ খবর নিলেও তিনি ছোট ছেলে রিপনের সাথে থাকায় রিপনের সাথে অন্য কোন সন্তানের মনোমালিন্য হলে এতে রহিমা বেগমও অন্য সন্তানদের বিরুদ্ধে চলে যান। ছোট ছেলে রিপনের সাথে তারই বড় ভাই মিলন চৌকিদার একই ঘরে আলাদা আলাদা কক্ষে থাকেন। তাদের মাঝে সুসম্পর্ক থাকলেও মিলন চৌকিদারের কাছ থেকে তার ছোট ভাই রিপন চৌকিদার ১০ হাজার টাকা ধার নেয়ায় তা পরিশোধ না করায় মনোমালিন্য সৃষ্টি হয়। উক্ত বিষয় নিয়ে ওই এলাকার ইউপি সদস্য আলমগীর মুন্সী, মাসুম ভিল্লা, মজিবর মাস্টার, জিকো, সঞ্জয় দাস, বাইজিদ সিকদার, লাল মিয়া হাওলাদার ও জাহাঙ্গীর মুন্সী একাধিকবার পারিবারিকভাবে বসে সালিশী করলেও রিপনকে মানাতে পারে নি। পরবর্তীতে মিলন চৌকিদার অসুস্থ হয়ে পড়লে ১৮/০২/২০২৩ ইং তারিখ মিলন চৌকিদার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় চলে যায়। এই সুযোগে ছোট ভাই রিপন মাকে ফুসলিয়ে বাদী বানিয়ে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিলন চৌকিদার ও তার স্ত্রী কলি বেগমকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর সি.আর ১৪৭/২৩। আদালত মামলাটি আমলে নিয়ে আসামীর প্রতি সমন প্রদান করেন।

এ বিষয়ে মামলার বাদী রহিমা বেগম বলেন, আমার ছেলে সবাই। মিলন আমার সাথে মাঝে মাঝে বউয়ের কথায় খারাপ ব্যবহার করে। তাই আমি মামলা দিয়েছি। এ বিষয়ে রিপন চৌকিদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, মায়ের সাথে খারাপ ব্যবহার করায় মা মামলা করেছে, এখানে আমার কোন হাত নাই। এ বিষয়ে মিলন চৌকিদার বলেন, মামলার বাদী আমার মা। আমার সাথে ভাইয়ের ঝগড়া হতে পারে কিন্তু মায়ের সাথে আমার কোন ঝগড়া নাই। মা তো মাই। এ বিষয়ে ইউপি সদস্য আলমগীর মুন্সী জানান, বিষয়টি নিয়ে অনেকবার বসা হয়েছে। কাউকে বোঝানো যায় না। শুনেছি আদালতে মামলা হয়েছে। এটা আমাদের হাতে আর নাই। এখন আইন যা করার করবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!