কলাপাড়ায় একই পরিবারের ছয় সদস্যকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা
কলাপাড়ায় একই পরিবারের ছয় সদস্যকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি

কলাপাড়ায় একই পরিবারের ছয় সদস্যকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি

চঞ্চল সাহা,কলাপাড়াঃ কলাপাড়ায় একই পরিবারের ছয়জন সদস্যকে অজ্ঞান অবস্থায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে তাদের ভর্তি করা হয়।

এরা হলো সঞ্জীব সাহা (৫০), সংগীতা সাহা (৩৫), লিটন সাহা (৪৫), তৃপ্তি রানী সাহা (৩০), তজু সাহা (৮), শোভা রানী সাহা (৬৫)। তবে কি ঘটনার কারনে তারা অজ্ঞান হয়েছে তা পরিবারের অপর সদস্যরাও বলতে পারছে না। ঘটনাটি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের বলরাম সাহার বাড়ীতে ঘটেছে। তবে কোন প্রতারক চক্র রাতের খাবার কিংবা পানিতে নেশা জাতীয় কিছু মিশ্রিন করে লুটপাটের উদ্দেশ্যে এমন ঘটনা ঘটাতে পারে বলে পরিবারের সদস্যরা ধারনা করছেন।

স্থানীয়রা জানান, নবাবগঞ্জ গ্রামের বররাম সহা সহ তার পরিবারের লোকজন সোমবার রাত ১০ টার দিকে রাতের খাবার খায়। প্রথমে বলরাম সাহা অসুস্থ হলে তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। তবে সে অজ্ঞান হয়নি। মঙ্গলবার সকাল ১০ টার দিকে পরিবারের লোকজনদের কাউকে দেখতে না পেয়ে পাশের বাড়ীর লোকজন অনেক ডাকাডাকি করার পর লিটন সাহা জানান তারা বিছানা থেকে উঠতে পারছেন না। পরে দড়জা ভেঙ্গে অজ্ঞান সবাইকে উদ্ধার করা হয়।

বলরাম সাহার মেজ ছেলে সুভাস সাহা জানান, তিনি নীলগঞ্জের সলিমপুর এলাকায় অন্য একটি বাড়ীতে থাকেন। মংগলবার সকাল সাড়ে ৭ টার দিকে তার বাবার অসুস্থতার খবর নিতে তার অপর এক ভাই লিটন সাহাকে মোবাইল করলে তিনিও রিসিফ করেনি। এরপর পরিবারের অন্যান্যদের মোবাইল করেও কোন সাড়া শব্দ পাননি। সকাল ১০ টার দিকে পাশের বাড়ীর লোকজন এ ঘটনা জানিয়েছেন তাকে। কোন চক্র অসৎ উদ্দেশ্য নিয়ে খাবারের সাথে নেশা জাতীয় কিছু মিশ্রিত করেছে বলে তিনি মনে করছেন। তবে কোন মালামাল খোয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ইমাজের্ন্সী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. মো.মানিকুল আলম জানান, ধারনা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ার কারনে হয়তো এমন ঘটনা ঘটেছে। তবে এখনো পর্যন্ত কারন নির্দেশ করতে পারেননি বলে তিনি উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!