কলাপাড়ায় উপজেলা আ’লীগ সভাপতির বহিস্কার দাবীতে মানববন্ধন অব্যাহত | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় উপজেলা আ’লীগ সভাপতির বহিস্কার দাবীতে মানববন্ধন অব্যাহত

কলাপাড়ায় উপজেলা আ’লীগ সভাপতির বহিস্কার দাবীতে মানববন্ধন অব্যাহত

আপন নিউজ অফিসঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকে ‘রাতের আঁধারের ভোট’, ‘আওয়ামীলীগ করতে হলে আমার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে’ এবং বর্তমান সাংসদ অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান কে ‘রাজাকার পুত্র’ বলে বেফাঁস মন্তব্যের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মাহবুবুর রহমানকে দল থেকে বহিস্কারের দাবীতে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগের উদ্যোগে অব্যাহত ভাবে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার বিকেলে ধানখালী ইউনিয়নের নমরহাট বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, ধানখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত চেয়ারম্যান শাহজাদা পারভেজ টিনু মৃধা, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ রব মৃধা, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সদস্য মোঃ জলিল, ধানখালী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মেজবাহ উদ্দিন মৃধা।

একদিন মঙ্গলবার বেলা ১১ টায় চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া ব্রিজ সংলগ্ন এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামত হাওলাদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গোলাম মোস্তফা, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফারুক হাওলাদার, সাধারণ সম্পাদক আব্দুল বারেক হাওলদার, ২ ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রহমান চৌকিদার, ৬ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমজাদ প্যাদা, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জব্বার চৌকিদার, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন হাওলাদার সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা নির্বাচন নিয়ে বেফাঁস মন্তব্য ও দলীয় এমপিকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কারের দাবি করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!