গলাচিপায় তিন ব্যবসায়ীকে জরিমানা | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
গলাচিপায় তিন ব্যবসায়ীকে জরিমানা

গলাচিপায় তিন ব্যবসায়ীকে জরিমানা

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশ, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে তিন ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১২ এপ্রিল) দুপুর ১২ টার দিকে পৌর শহরে অভিযান চালিয়ে তৃষ্ণা বেকারীর মালিক শংকর পালকে ৫ হাজার, মাহিদা বেকারীর মালিক মো. রুহুল আমিনকে ১০ হাজার ও সাইদুল স্টোর্সের মালিক সাইদুল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া। এ সময় তিনি গ্যাস সিলিন্ডার ও মুদি মনোহরি দোকানের মালিকদেরকে সরকার কর্তৃক নির্ধারিত মূল্য তালিকার চার্ট টানিয়ে রেখে সঠিক দামে পণ্য বিক্রির নির্দেশ দেন।

পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া বলেন, পবিত্র রমজান মাসে ব্যবসায়ীর কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!