কলাপাড়ায় এক প্রভাষকের বাড়ী থেকে ১২ ভরি স্বর্নালংকার সহ নগদ টাকা লুট | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
কলাপাড়ায় এক প্রভাষকের বাড়ী থেকে ১২ ভরি স্বর্নালংকার সহ নগদ টাকা লুট

কলাপাড়ায় এক প্রভাষকের বাড়ী থেকে ১২ ভরি স্বর্নালংকার সহ নগদ টাকা লুট

চঞ্চল সাহাঃ কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক মো.আনোয়ার হোসেনের বাড়ীর সিঁধ কেটে ভিতরে ঢুকে ১২ ভরি স্বর্নালংকার সহ অন্ততঃ নগদ এক লাখ টাকা লুট করেছে অজ্ঞান পার্টির সদস্যরা। বৃহস্পতিবার রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আদমপুর তার গ্রামের বাড়ীতে এ ঘটনা ঘটে। এতে প্রভাষক আনোয়ার হোসেন সহ তার বাবা, মা, স্ত্রী,ছেলে অজ্ঞান হয়ে যায়। শুক্রবার দুপুরের দিকে তাদের চেতনা ফিরে আসে। তবে সন্ধ্যায় তারা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হবেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। তবে তাদের ল্যাপটপ,মোবাইল ফোন সহ ঘরের অন্যান্য মালামাল নেয়নি। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসীম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রভাষক আনোয়ার হোসেনের ছেলে মো.আসিফ জানান, তিনি ৪ বার বমি করার পর কিছুটা সুস্থ রয়েছেন। তবে অন্যান্যদের হাসপাতালে চিকিৎসা দেয়ার জন্য নিয়ে যাবেন বলে তিনি উল্লেখ করেন।

এদিকে, গত মঙ্গলবার রাতে একই ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামে বলরাম সাহার বাড়ীতে খাবারের সাথে চেতনা নাশক ওষুধ মেশানোর কারনে শিশু সহ ছয় জন অজ্ঞান হয়ে যায়। এদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তারা তিনদিন পরে সুস্থ হয়েছে বলে তাদের পারিবারিক সূত্রে জানা গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!