দীর্ঘক্ষন পর শেষ হয় নেতার ফটোসেশন, অত:পর স্বাভাবিক হয় সড়কে যান চলাচল | আপন নিউজ

শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁ’জাসহ মা’দ’ক ব্যাবসায়ী আ’ট’ক নি’খোঁ’জে’র তিন দিন পর শিবচর থেকে কলাপাড়ার কৃষিবিদের ম’রদে’হ উদ্ধার মহাসড়কে মৃ’ত্যু’র মি’ছি’ল থামছেই না; তিন দিনে তিন প্রা’ণ ঝর’ল কলাপাড়া-কুয়াকাটা সড়কে কলাপাড়ায় সেভেন ডিলাক্স বাসের চা’পা’য় মোটরসাইকেল আরোহী নি’হ’ত কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বেপরোয়া বাসের চা’পা’য় ২ দিনে দুইজন নি’হ’ত তালতলীতে আওয়ামীলীগ নেতার বি’রু’দ্ধে জমি দ’খ’লে’র অভিযোগ বরগুনা-১ আসনে প্রতিক পেয়েই প্রচারে দুই প্রার্থী; দুই প্রার্থী নিরব কলাপাড়ায় জ্বালানি–বিদ্যুৎ খাতের খসড়া মহাপরিকল্পনা বাতিলের দাবিতে প্রতিবাদ কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ইউপি দফাদার নি’হ’ত, বাবা গুরু’ত’র আ’হ’ত ডাকসুর মতো ১২ তারিখ ট্রাকের বিজয় ইতিহাস সৃষ্টি করবে- নুরুল হক নুর
দীর্ঘক্ষন পর শেষ হয় নেতার ফটোসেশন, অত:পর স্বাভাবিক হয় সড়কে যান চলাচল

দীর্ঘক্ষন পর শেষ হয় নেতার ফটোসেশন, অত:পর স্বাভাবিক হয় সড়কে যান চলাচল

বিশেষ প্রতিবেদনঃ ঈদ -উল-ফিতর উদযাপনে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঈদের কেনাকাটায় শহরের দোকান পাটে উপচে পড়া ভিড়। এতে সড়কে হালকা যানবাহন চলাচলও দুস্কর হয়ে উঠেছে। এমন সময় কলাপাড়া পৌরশহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে দাঁড়িয়ে নেতার ফটোসেশনে যান জটে আটকে যায় সড়ক। দীর্ঘক্ষণ পর শেষ হয় নেতার ফটোসেশন, অত:পর স্বাভাবিক হয় সড়কে যান চলাচল।

শুক্রবার সকাল ১১টায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে ফটোসেশনকারী ওই নেতা সম্পর্কে জানতে উৎসুক হয়ে ওঠে স্থানীয়রা।

জানা যায়, তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী একজন হেভিওয়েট যুবলীগ নেতা। যিনি সর্বদা অনুসারীদের দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, টুইটারে ক্ষমতাসীন দলের এমপি হতে চাওয়ার পোস্ট দিয়ে থাকেন। এবং অনুসারী বেষ্টিত হয়ে চলাচল করে নিজেকে বড় নেতা জহির করেন। ঈদ, কোরবানি এলেই ২০-৫০ জনকে লুঙ্গি, শাড়ী, সেমাই, চিনি দিয়ে তিনি ফেসবুকে ২-৫ হাজার জনের মাঝে বিতরন করার প্রচার চালান। এবং ঘন্টায় ঘন্টায় অনুসারী বেষ্টিত হয়ে চলাচল করার দৃশ্য ফেসবুকে আপলোড করেন।

পৌর শহরের অটো চালক সেকান্দর আলী বলেন, কড়া রোদে অনেকক্ষণ সড়কে আটকা ছিলাম নেতার ছবি তোলার কারনে। ঈদের সময় দুইডা পয়সা বাড়তি পাওয়ার আশায় রাস্তায় নামছি। আর নেতায় আমাগো রাস্তায় আটকাইয়া পোলাপান লইয়া ছবি তোলে। এরা এমপি অইলে আমাগো কাম শেষ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!