ঈদের নামাজ পড়তে গিয়ে মুসুল্লিকে হুমকি; কলাপাড়া আ’লীগ সভাপতি’র নামে থানায় জিডি | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
ঈদের নামাজ পড়তে গিয়ে মুসুল্লিকে হুমকি; কলাপাড়া আ’লীগ সভাপতি’র নামে থানায় জিডি

ঈদের নামাজ পড়তে গিয়ে মুসুল্লিকে হুমকি; কলাপাড়া আ’লীগ সভাপতি’র নামে থানায় জিডি

বিশেষ প্রতিবেদনঃ কলাপাড়ায় ঈদ-উল-ফিতরের নামাজ পড়তে গিয়ে এক মুসুল্লিকে খুন জখমের হুমকি দিলেন আওয়ামীলীগ সভাপতি।

শনিবার (২২ এপ্রিল) খেপুপাড়া কেন্দ্রীয় বড় মসজিদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ঘটনার পরপর ভুক্তভোগী মুসুল্লি ও খেপুপাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য আব্দুল হান্নান বেপারী এ ঘটনার প্রতিকারে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী হান্নান বেপারী বলেন, ‘সকাল আটটার দিকে ঈদ-উল-ফিতরের নামাজ আদায়ের জন্য আমি খেপুপাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদে প্রবেশ করি। এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মোঃ মাহবুবুর রহমান অজ্ঞাত ৪/৫ জন সহ মসজিদের অর্থ, সম্পদ ও জমি উদ্ধারে দুদক আইনের মামলায় তাকে আসামি করার জেরে আমার দিকে তেড়ে আসে এবং আমাকে খুন জখমের হুমকি দেয়। মসজিদ কমিটির সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস আমাকে রক্ষায় এগিয়ে না এলে আমি জখম প্রাপ্ত হতে পারতাম। আমি এ ঘটনায় থানায় অভিযোগ করেছি।’

খেপুপাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদ কমিটির সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজ ঈদের দিন মসজিদে যে ঘটনাটি ঘটেছে এটি অনাকাঙ্ক্ষিত।

এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মোঃ মাহবুবুর রহমান এ ঘটনা অস্বীকার করেছেন।

কলাপাড়া থানার ওসি মোঃ জসীম বলেন, মসজিদ কমিটির সদস্য হান্নান বেপারী থানায় একটি লিখিত আবেদন করেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!