বুধবার, ১৫ Jul ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পৃথক অভিযানে ৫০ পিস ই’য়া’বাসহ দুই মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র কলাপাড়ায় “প্রান সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড মা’ম’লায় জা’মি’নে মুক্ত হয়ে এলাকায় ফিরলেন নীলগঞ্জ যুবদলের সাধারণ সম্পাদক জহির কলাপাড়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে ইমাম-খতিব ও আলেমদের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত কলাপাড়ায় বিএনপি নেতার বাসায় চু/রি আমতলীতে হামের প্রার্দুভাব; হাসপাতালে এন্টিবায়েটিক ও ডিএনএস স্যালাইন সঙ্কট আমতলীতে অধ্যক্ষের স্বাক্ষর জাল করে দুই শিক্ষকের স্কেল আবেদনের অভিযোগ আমতলীতে চাওড়া ও বাসুগী খালে সহস্রাধীক অ’বৈ’ধ স্থাপনা; কালভার্টের মুখে বালুর বস্তার বাঁধ ১২ দিন ধরে নি’খোঁ’জ মরিয়মের বাড়িতে অসহায়ত্বের কান্না কলাপাড়ায় বিলুপ্ত প্রায় দেশীয় মৎস্য চাষে স্বাবলম্বী গ্রামীন নারী পুরুষ
কলাপাড়ায় মোটরসাইকেল শ্রমিককে বেধড়ক মারধর অফিস ভাংচুর; মানববন্ধন, যান চলাচল বন্ধ

কলাপাড়ায় মোটরসাইকেল শ্রমিককে বেধড়ক মারধর অফিস ভাংচুর; মানববন্ধন, যান চলাচল বন্ধ

আপন নিউজ অফিসঃ ভাড়াটে হোন্ডা ড্রাইভার বেল্লাল হোসেনকে (৩৫) দুই দফা বেধড়ক মারধর করা হয়েছে। লাঠি ও রড দিয়ে নির্দয়ভাবে পেটানো হয়।এসময় বেল্লালকে রক্ষায় এগিয়ে আসলে শ্রমিক লীগ নেতা রুবেল হাওলাদারকেও মারধর করা হয়। তাকে গুরুতর জখম অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সন্ত্রাসী সজিব, শাওন, কাওসার ও হৃদয়ের নেতৃত্বে ১৫-২০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী এই হামলা তান্ডব চালায়। এসময় শ্রমিকলীগের নির্মিত একটি অফিস ভাংচুর করা হয়েছে। শনিবার শেষ বিকেল থেকে রাত পর্যন্ত বালিয়াতলী-বানাতিবাজার সৈয়দ নজরুল ইসলাম সেতুর ঢালে এই হামলা-তান্ডব চালানো হয়। এ ঘটনার প্রতিবাদে রবিবার দুপুরে স্থানীয় সাধারণ মানুষ ও মোটর সাইকেল শ্রমিকরা মানববন্ধন সমাবেশ করেছে।

সেখানে বক্তব্য রাখেন মোটরসাইকেল স্ট্যান্ডের সভাপতি নুরুল আলম, শ্রমিকলীগের স্থানীয় সাধারণ সম্পাদক ফিরোজ শিকদার, মন্নান মাতুব্বর, মুনসুর ও আহত বেল্লালের মা লালভানু। তারা জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বালিয়াতলী-বানাতিবাজার সড়কে মোটরসাইকেল অটোবাইক চলাচল বন্ধ করে দিয়েছে।

কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। স্থানীয়রা জানান স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে এ ঘটনা ঘটতে পারে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!