কলাপাড়ায় লিগ্যাল এইড ডে উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
কলাপাড়ায় লিগ্যাল এইড ডে উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় লিগ্যাল এইড ডে উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত

আপন নিউজ অফিসঃ ‘বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ, বিনামূল্যে আইনি সেবার দার উন্মোচন’ স্লোগানে কলাপাড়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস’-২০২৩ পালিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় দিবসটি পালন উপলক্ষে কলাপাড়া চৌকি আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌকি আদালত আইনজীবী সমিতি ভবনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও কলাপাড়া সিনিয়র সহকারী জজ মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মনজুরুল আলম, কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ মোস্তাফিজুর রহমান প্রমূখ।

লিগ্যাল এইড ডে’র আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া চৌকি আদালত আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক, সম্পাদক অ্যাডভোকেট মোঃ আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান চুন্নু, অ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট বিএইচ সুমন তালুকদার প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন বলেন, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন সহ দেশের মানুষের জন্য বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন। এখন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে কলাপাড়া সিনিয়র সহকারী জজ মো: আনোয়ার হোসেন বলেন, দুস্থ অসহায় মানুষের আইনি সেবা নিশ্চিতে লিগ্যাল এইডের মাধ্যমে সহায়তা করা হবে। এ লক্ষ্যে প্রতিমাসে ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে লিগ্যাল এইডের সভা আহবান করা হবে।

জাতীয় আইন সহায়তা প্রদানকারী সংস্থা উপজেলা বিশেষ কমিটি লিগ্যাল এইড ডে উপলক্ষে এ বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!