গলাচিপার তেতুলতলা পয়েন্টে বেড়িবাঁধ জরুরি সংস্কার তদারকি করলেন এমপি শাহজাদা | আপন নিউজ

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের
গলাচিপার তেতুলতলা পয়েন্টে বেড়িবাঁধ জরুরি সংস্কার তদারকি করলেন এমপি শাহজাদা

গলাচিপার তেতুলতলা পয়েন্টে বেড়িবাঁধ জরুরি সংস্কার তদারকি করলেন এমপি শাহজাদা

সঞ্জিব দাস,গলাচিপাঃ পটুয়াখালীর রামনাবাদ নদীর তীরের কোল ঘেঁষে গড়ে উঠেছে ডাকুয়া ইউনিয়ন। এ ইউনিয়নের তেতুলতলা গ্রামটির পশ্চিম পাশ রামনাবাদ নদীর তীর ঘেঁষে গলাচিপা- বাউফল সড়ক। দীর্ঘদিন ধরে তেতুলতলা পয়েন্টে ওয়াবদা বেড়িবাঁধ তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। মাত্র একসপ্তাহের ভাঙ্গনের তীব্রতায় বেড়িবাঁধ ভেঙ্গে সড়ক যোগাযোগ প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধ করার ব্যবস্থা করান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের পটুয়াখালীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল, সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার আরিফ হোসেন,উপ সহকারী প্রকৌশলী মো.ইরতিজা হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মজিবর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন মাসুদ, ডাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ রায় প্রমুখ।

উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে ঢেউয়ের আঘাতে তেতুলতলা ভাঙ্গতে শুরু করেছে। এ ভাঙ্গন অব্যাহত থাকলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব প্রয়াত সাংবাদিক আলতাফ মাহমুদ এর সমাধিস্থলসহ বিচ্ছিন্ন হয়ে পরবে সড়ক পথের যোগাযোগব্যবস্থা।

এবিষয়ে পটুয়াখালী -৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা বলেন, ভাঙ্গন রোধে ইতিমধ্যে জিও ব্যাগ দেওয়ার কাজ শুরু হয়েছে। পরবর্তীতে নদী শাসনের উদ্যোগ নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!