গলাচিপায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও-এমপি | আপন নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও শীতার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান কলাপাড়ায় লালুয়া ইউ.সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ড্রেজারের ১৩টি পাইপ কু’পি’য়ে নষ্ট
গলাচিপায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও-এমপি

গলাচিপায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও-এমপি

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমান পরীক্ষা ২০২৩ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনা দেখতে কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল ও ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের জাতীয় সংসদ সদস্য এসএম শাহজাদা (এমপি)।

রবিবার (৩০ এপ্রিল) সকাল ১০ টায় সারাদেশের ন্যায় গলাচিপা উপজেলায় ১০টি কেন্দ্রে ও ৭টি ভ্যানুতে এসএসসি, দাখিল, কারিগরি ও সমমানের পাবলিক পরীক্ষা সুষ্ঠু সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও পরীক্ষা নিয়ন্ত্রণের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল দুর্গম ২টি চরাঞ্চল ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র সমূহে সরকারি কর্মকর্তা ভিজিটিং টিম সংশ্লিষ্ট হল সুপার, কেন্দ্র সচিব, নিরপেক্ষ শিক্ষক-শিক্ষিকা দ্বারা এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। এছাড়া পরীক্ষা কেন্দ্রেগুলোর সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারছে কীনা এ বিষয়ে কেন্দ্রগুলো পরিদর্শন করেন এসএম শাহজাদা (এমপি)। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় তিনি প্রশাসন ও শিক্ষকদের ধন্যবাদ জানান। পরীক্ষা কেন্দ্রের ২শ’ গজের আশেপাশে পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করে। এছাড়া শহর-বন্দর, বাজারের সকল কম্পিউটার, ফটোকপি দোকান ও কোচিং সেন্টার সমূহ সরকারের নির্দেশ মোতাবেক বন্ধ রাখা হয়েছে।

এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা বলেন, এ বছর গলাচিপা উপজেলায় মোট ৪ হাজার ৭শ’ ৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে মানবিক-ব্যবসা-বিজ্ঞান বিভাগে ৩ হাজার ২শ’ ৮৮ জন, মাদ্রাসায় ১ হাজার ৫৮ জন ও ভোকেশনাল কারিগরি ৪শ’ ৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

এ সময় এসএম শাহজাদা (এমপি) বলেন, প্রতিটি শিশু আগামী দিনের ভবিষ্যৎ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষা বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী দিন দিন শিক্ষার মানকে উন্নত করে যাচ্ছেন। দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের জন্য বৃত্তি, উপবৃত্তি, শিক্ষা সহয়তা ভাতা, বিনামূল্যে বই প্রদানসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। যার ফলে আমাদের দেশে শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে। তাই আপনার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে থাকবেন। আবারো নৌকা মার্কাকে ভোট দিয়ে শিক্ষা সহ দেশের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বির্নিমানে সহায়তা করবেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!