গলাচিপায় সুষ্ঠু ব্যবস্থাপনায় এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
গলাচিপায় সুষ্ঠু ব্যবস্থাপনায় এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

গলাচিপায় সুষ্ঠু ব্যবস্থাপনায় এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

সঞ্জিব দাস,গলাচিপাঃ সারাদেশের ন্যায় গলাচিপা উপজেলায় ১০টি কেন্দ্রে ও ৭টি ভ্যানুতে এসএসসি, দাখিল, কারিগরি ও সমমানের পাবলিক পরীক্ষা সুষ্ঠু সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও পরীক্ষা নিয়ন্ত্রণের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল, দুর্গম ২টি চরাঞ্চল ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র সমূহে সরকারি কর্মকর্তা, ভিজিলিং টিম, সংশ্লিষ্ট হল সুপার, কেন্দ্র সচিব, নিরপেক্ষ শিক্ষক- শিক্ষিকা দ্বারা সকাল ১০টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। পরীক্ষা কেন্দ্রের ২শত গজের আশেপাশে পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করে। এছাড়া শহর- বন্দর, বাজারের সকল কম্পিউটার, ফটোকপি দোকান ও কোচিং সেন্টার‌ সমূহ সরকারের নির্দেশ মোতাবেক বন্ধ রাখা হয়েছে।

গলাচিপা উপজেলায় চলতি বছর মোট ৪ হাজার ৭শত ৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে জেনারেল ৩ হাজার ২শত ৬৯ জন, মাদ্রাসায় ১হাজার ৭৭জন ও ভোকেশনাল কারিগরি ৪শত ৫২ জন পরীক্ষায় অংশ নেয় বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা গণ-মাধ্যম কর্মীদের জানায়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!