সাংবাদিক প‌রিবারকে হত‌্যার হুঁমকি – আপন নিউজ

বুধবার, ১৭ Jun ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় খালে অ’বৈ’ধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত কলাপাড়ায় অটোভ্যান চালক অ’প’হ’র’ণ, মু’ক্তিপ’ণ দাবির অভিযোগে ৩ যুবক গ্রে’ফ’তা’র তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আ/ত্ম/হ/ত্যা কুয়াকাটা সৈকতের বালু কা’টা’র দা’য়ে একজনের কা’রা’দ’ণ্ড কলাপাড়ায় কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, ৩৪ জনকে সনদ প্রদান কলাপাড়ায় সাকুরা পরিবহনের ধা’ক্কা’য় আ’হ’ত ৯, গু’রু’ত’র ৮ জন বরিশালে রেফার কুয়াকাটা মহাসড়কে ম’র্মা’ন্তি’ক দু’র্ঘ’ট:না: প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান
সাংবাদিক প‌রিবারকে হত‌্যার হুঁমকি

সাংবাদিক প‌রিবারকে হত‌্যার হুঁমকি

আপন নিউজ অফিসঃ শিক্ষাবিট সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, অব বাংলাদেশের (ইরাব) সহসভাপতি নূরুজ্জামান মামুনের স্ত্রী ঈ‌শিতা জাহান‌কে ফোন ক‌রে সপ‌রিবা‌রে হত‌্যার হুমকি দেয়া হয়েছে। সোমবার দুপুর ১ টা ৫৫ মি‌নি‌টের সময় র‌বি ০১৮৮৮১৪০৪৩৬ নম্বরের মুঠোফোন থেকে তাঁকে হুমকি দেয়া হয়। এ ঘটনায় সাংবাদিক নূরুজ্জামান মামু‌নের স্ত্রী ঈ‌শিতা জাহান নিজের ও প‌রিবা‌রের নিরাপত্তা চেয়ে সোমবার রা‌তে ব‌রিশাল কো‌তয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জি‌ডি নম্বর-৪২।

নূরুজ্জামান মামুন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকালের খবর পত্রিকায় স্টাফ রি‌পোর্টার হিসেবে ঢাকা অফিসে কর্মরত রয়েছেন।

ঈ‌শিতা জাহান বলেন, আ‌মি ব‌রিশা‌লে বাবার বাসায় অবস্থানকালীন সময় সোমবার দুপুর ১টা ৫৫ মি‌নি‌টের সময় হঠাৎ একটি রবি নম্বর থেকে তাঁর মুঠোফোনে কল আসে। কলটি ধরতেই অপর প্রান্ত থেকে তাঁর স্বামী নূরুজ্জামান মামুন কোথায় জান‌তে চায়। তাঁকে ফো‌নে না পে‌য়ে আমা‌কে গালমন্দ করে এবং আমার স্বামীসহ আমা‌কে হত‌্যা ক‌রে ফেলার হুঁম‌কি দেয়া হয়।

এ ঘটনায় ঈ‌শিতা জাহান স্বামী নূরুজ্জামান মামুনসহ প‌রিবা‌রের নিরাপত্তা নিয়ে শংকিত হয়ে পড়েছেন।
প্রসঙ্গত, এর আ‌গেও বহুবার সাংবা‌দিক নূরুজ্জামান মামুনকে সপ‌রিবা‌রে তু‌লে নি‌য়ে হত‌্যার হুঁম‌কি দেয়া হ‌য়ে‌ছে।

সাংবাদিক নূরুজ্জামান মামুন বলেন, আমি শিক্ষা বিভাগের অনিয়ম-দুর্নী‌তি নিয়ে প্রতিবেদন করে থাকি। এতে স্বার্থান্বেষী মহল ক্ষুব্দ হয়ে আমাকেসহ পরিবা‌রের সদস‌্যদের হত‌্যার হুমকি দি‌তে পা‌রে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!