গলাচিপায় গরু চুরির সন্দেহে আটক-৩ | আপন নিউজ

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন
গলাচিপায় গরু চুরির সন্দেহে আটক-৩

গলাচিপায় গরু চুরির সন্দেহে আটক-৩

সঞ্জিব দাস,গলাচিপাঃ গলাচিপার নলুয়াবাগীতে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হলেন তিন জন। পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসী।

শুক্রবার রাতে আলমগীর শাহ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে।

মামলা সূত্রে জানাযায়, উপজেলার গোলখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নলুয়াবাগীতে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে গরু চোর আটক হয়।গলাচিপা থানা পুলিশকে খবর দিলে গলাচিপা থানা অফিসার ইনচার্জ এর নির্দশে এস আই মোঃ নিজান উদ্দিন এর একটি টিম ঘটনা স্থলে গিয়ে ট্রলার সহ তিনজনকে আটক করে গলাচিপা থানা নিয়ে আসে।
আসামীরা হলো- মহিপুর থানার চর চাপলী ৭ নম্বর ওয়ার্ডের ধুলাসর এলাকার মোসারেফ হাওলাদার (৩০) ও গলাচিপার গোলখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নলুয়াবাগী এলাকার নিজাম খান (৫০), আরিফ (৩০), মোঃ তামিম খান (১৮), মোঃ ইসরাফিল ফকির (১৮) এবং বরগুনা জেলার বামনা থানার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব বলইবুনিয়া এলাকার হাসান মিয়া (২২) সহ আরো ৪/৫ জনকে অজ্ঞাত নামে আসামী করে গলাচিপা থানায় মামলা রুজু করা হয়।

এবিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন, আমরা সংবাদ সোনার সাথে সাথে পুলিশ ফোর্স পাঠিয়ে আইন শৃঙ্খলা যাতে অবনতি না ঘটে সেই জন্য জনতার হাত থেকে ৩ জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এবং থানায় একটি মামলা রুজু হয়, আসামীদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!