জাতীয় আইটি প্রতিযোগিতায় তৃতীয় গলাচিপার শিহাব | আপন নিউজ

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মোয়াজ্জেমপুর ছালেহীয়া আলিম মাদ্রাসা কলাপাড়ায় তাঁতী লীগ নেতাকে গ্রে’ফ’তা’র, জেলহাজতে প্রেরণ বরগুনায় প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে যুবলীগ নেতার স্ত্রীসহ দুই জন আ’ট’ক
জাতীয় আইটি প্রতিযোগিতায় তৃতীয় গলাচিপার শিহাব

জাতীয় আইটি প্রতিযোগিতায় তৃতীয় গলাচিপার শিহাব

সঞ্জিব দাস, গলাচিপাঃ যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতা- ২০২৩ এর শারীরিক ক্যাটাগরিতে তৃতীয় স্থান অধিকার করেছে শিহাব। সারা বাংলাদেশের প্রতিবন্ধীদের মধ্যে বাছাইকৃত শতাধিক প্রতিযোগীদের অংশগ্রহণে ৪ টি পরীক্ষার শেষে ফলাফল ঘোষনা করা হয়। এতে চারটি ক্যাটগরীর মোট ১২ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

শনিবার (৬ মে) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতা ঢাকার বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি ক্যাম্পাসে সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজ্যাবিলিটি (সিএসআইডি) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) সহযোগিতায় আয়োজন করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর নির্বাহী পরিচালক (গ্রেড-১) রনজিৎ কুমার। এসময় নিয়ামুর রশিদ শিহাবের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট, উন্নত মানের ব্যাগ ও একটি এন্ড্রয়েড ফোন তুলে দেয়া হয়। জানা গেছে, শিহাবের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায়। সে বর্তমানে বরিশাল সরকারী পলিটেকনিক ইনষ্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্টের শেষ বর্ষের শিক্ষার্থী। গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক ও দৈনিক নয়াদিগন্তের গলাচিপা উপজেলা সংবাদদাতা মুঃ হারুন অর রশিদ এবং রতনদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লুৎফুন নাহার এর ছেলে। শিহাব তিন ভাই-বোনের মধ্যে বড়। সে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় নিয়মিত ফিচার লিখে পরিচিতি লাভ করেছে।

এছাড়া শিহাব ২০২১ সালে জাতীয় আইটি প্রতিযোগিতায় বিজয়ী হয়ে গ্লোবাল আইটি প্রতিযোগিতা অংশগ্রহণ করে এবং ১৪ টি দেশের প্রতিযোগীদের মধ্যে তৃতীয় স্থান লাভ করেছিল।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!