কলাপাড়ায় ‘মোখা’ মোকাবেলায় জরুরি সভা ঘুর্ণিঝড় “মোখা” | আপন নিউজ

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মোয়াজ্জেমপুর ছালেহীয়া আলিম মাদ্রাসা কলাপাড়ায় তাঁতী লীগ নেতাকে গ্রে’ফ’তা’র, জেলহাজতে প্রেরণ বরগুনায় প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে যুবলীগ নেতার স্ত্রীসহ দুই জন আ’ট’ক
কলাপাড়ায় ‘মোখা’ মোকাবেলায় জরুরি সভা ঘুর্ণিঝড় “মোখা”

কলাপাড়ায় ‘মোখা’ মোকাবেলায় জরুরি সভা ঘুর্ণিঝড় “মোখা”

আপন নিউজ অফিসঃ বঙ্গোপসাগরে ঘুর্ণিঝড়ে রুপ নেয়া মোখার প্রভাবে পায়রা বন্দরসহ কলাপাড়ার গোটা উপকূলজুড়ে তীব্র তাপদাহ চলছে। মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। তবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর তেমন উত্তাল হয়ে ওঠেনি। এখন গভীর সাগরবক্ষে বহু ট্রলার মাছ ধরার জন্য অবস্থান করছে।

এদিকে বৃহস্পতিবার দুপুরে মোখা মোকাবেলায় প্রস্তুতি হিসেবে কলাপাড়া উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান।

সভায় মোখা মোকাবেলার প্রস্তুতি হিসেবে প্রত্যেকটি ইউনিয়নে মেডিকেল টিম গঠন। কৃষকের পাকা ধান কাটা সম্পন্ন করা। সিপিপির ৩১৬০ স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা। ব্যবহার উপযোগী ১৭৫টি আশ্রয় কেন্দ্র ও ১৯ মুজিব কিল্লা প্রস্তুত রাখার উদ্যোগ নেয়া হয়েছে। যেসব স্পটে বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ ঝকিপূর্ণ রয়েছে তা জরুরি ভিত্তিতে প্রটেকশন দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল এডমিরাল গোলাম সাদেক জানান, ঘুর্ণিঝড় মোখা মোকাবেলায় তাদের সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে। এমনকি তাঁদের যেসব উদ্ধার নৌযান রয়েছে তাও প্রস্তুত রাখা হয়েছে। তারপরও গঙ্গামতি,কাউয়ারচরসহ বেড়িবাঁধের বাইরে বসবাস করা অন্তত পাঁচ হাজার পরিবার দূর্যোগকালীন ঝুঁকিতে রয়েছে বলে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!