শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় “মোখা” মোকাবিলায় প্রস্তুত ফায়ার সার্ভিস

গলাচিপায় “মোখা” মোকাবিলায় প্রস্তুত ফায়ার সার্ভিস

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বৃহস্পতিবার (১১ মে) বেলা ১১ টায় গলাচিপার বিভিন্ন স্থানে জনগণকে সচেতন ও সতর্ক করতে দেখা গেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে। শহরের বিভিন্ন সড়ক, আবাসন এলাকা এবং নদী তীরবর্তি স্থানে ফায়ার সার্ভিস তাদের গাড়িযোগে হ্যান্ড মাইকিং এর মাধ্যমে জনগণকে সতর্ক করা হয়।

এ বিষয়ে গলাচিপা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. কামাল হোসেন বলেন, ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রস্তুত রয়েছে। সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে সকলকে সতর্ক ডিউটিতে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

উপকূলীয় এলাকায় জীবন ও মালামাল সুরক্ষা সংক্রান্ত যেকোনও কাজে দিবা-রাত্রি ২৪ ঘণ্টা ফায়ার সার্ভিসের সেবা গ্রহণ করা যাবে। জনগণের জান মাল রক্ষায় আমরা সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালিয়ে যাব। এ উপলক্ষে আমরা আগাম প্রস্তুতি হিসেবে মাইকিং করে জনগণকে সতর্ক করছি। আমাদের টিম প্রস্তুত রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!