ধেয়ে আসছে ঘূর্ণিঝড় “মোখা” গলাচিপায় প্রস্তুত আশ্রায়ণকেন্দ্র | আপন নিউজ

শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক কলাপাড়ায় যুবদল অফিসে ডেকে মা’রধ’র; কয়েকদিন পর ইদ্রিস খানের মৃ’ত্যু
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় “মোখা” গলাচিপায় প্রস্তুত আশ্রায়ণকেন্দ্র

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় “মোখা” গলাচিপায় প্রস্তুত আশ্রায়ণকেন্দ্র

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় ঘূর্ণিঝড় ‘মোখা’ চলাকালীন ও পরবর্তী সময়ে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। শুক্রবার (১২ মে) দিনভর রামনাবাদ, আগুণমুখা, বুড়া গৌরঙ্গ, আবাসন, ভেরিবাধের বাহিরের লোকালয়, লঞ্চঘাট, খেয়াঘাট ও ফেরিঘাটে মাইকিং করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। এছাড়াও বিকাল থেকে সিপিপির সদস্যবৃন্দের পক্ষ থেকে শহরের বিভিন্ন পাড়া মহল্লায় মাইকিং করা হয়। পায়রা সমুদ্র বন্দরকে ৮ নম্বর সতর্ক সংকেত দেখানোর পর থেকে উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও সিপিপির সদস্যবৃন্দের কর্মতৎপরতা বৃদ্ধি পেয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস বলেন, উপজেলার ১২ ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১১৮টি আশ্রায়ণকেন্দ্র (সাইক্লোন সেল্টার) প্রস্তুত রাখা হয়েছে। গবাদী পশু-পাখির জন্য ৩টি মুজিব কেল্লাও তৈরি আছে। পাশাপাশি শুকনা খাবার, পানি, স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ কমিটির সদস্যদের নিয়ে ইতিমধ্যে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। ঘূর্ণিঝড় ‘মোখা’র কবল থেকে মানুষকে বাঁচাতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ঘূর্ণিঝড় ‘মোখা’র ক্ষতির পরিমান কমিয়ে আনার জন্য সকলে একসঙ্গে কাজ করার আহবান জানানো হয়।

এছাড়া সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে কর্মস্থলে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

গলাচিপা উপজেলার জরুরী নম্বরে জরুরী মুহুর্তে আপনারা ফোন করবেন। জরুরী নম্বরগুলো হলো উপজেলা প্রশাসন- ০১৭৩৩৩৩৪১৫৩, গলাচিপা থানা- ০১৩২০১৫৫২৩৮, গলাচিপা ফায়ার সার্ভিস- ০১৭০৫৬০২৫২০, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- ০১৭৩০৩২৪৪২৮।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!