গলাচিপায় টিউবওয়েলের পানি আনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত-৫ | আপন নিউজ

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের
গলাচিপায় টিউবওয়েলের পানি আনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত-৫

গলাচিপায় টিউবওয়েলের পানি আনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত-৫

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের টিউবওয়েলের পানি আনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন একই বাড়ির ৫ জন।

সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, ঘটনাটি ঘটে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নিজামুল চত্রা গ্রামে রোববার বিকাল ৪টায় সরকারি টিউবওয়েলে গোসল ও পানি আনাকে কেন্দ্র্র করে সানু হাওলাদারের স্ত্রী লাইলি বেগম (৫০) ও তার ছেলে আল আমিন (২৬), মোসাঃ পপি বেগম (২১), মোসাঃ রেহেনা বেগম (২৩) প্রতিপক্ষ ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল মোল্লা ও তার ভাই আলমাস মোল্লার সাথে টিউবওয়েলে পানি নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে মারধর করা হয়। এসময় লাইলি বেগমের ডাক চিৎকারে স্থানীয় লোকজন আসলে প্রতিপক্ষ কামাল মোল্লা ও আলমাস মোল্লা বিভিন্ন ভাবে হুমকি ধমকি দেয় চলে যায়। এসময় স্থানীয়রা উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নিয়ে আসেন এবং প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ভর্তি করেন।

গলাচিপা থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন, ভুক্তভোগী এখনো থানায় কোন অভিযোগ করেনি অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!