কলাপাড়ায় স্মার্ট ভূমি সেবা পেতে সংবাদ সন্মেলন | আপন নিউজ

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের
কলাপাড়ায় স্মার্ট ভূমি সেবা পেতে সংবাদ সন্মেলন

কলাপাড়ায় স্মার্ট ভূমি সেবা পেতে সংবাদ সন্মেলন

চঞ্চল সাহা,কলাপাড়াঃ কলাপাড়ায় ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে স্মার্ট ভূমিসেবা পেতে প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনে সোমবার সকাল ১০ টার দিকে এক সংবাদ সন্মেলন করেছে। উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এ সংবাদ সন্মেলন করেন।

সংবাদ সন্মেলনে তিনি বলেন’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনকৃত স্মার্ট ভূমিসেবার মূলঅংশীজন হিসেবে দেশের জনগনকে সম্পৃক্ত করা,স্মার্ট ভূমিসেবার বিষয়ে সবাইকে পূঙ্খানুপুঙ্খভাবে অবগত করা এবং ভূমি সেবা পাওয়ার ক্ষেক্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারে সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করাই ভূমিসেবার মূল লক্ষ্য।

তিনি আরো বলেন’ ভূমিসেবাকে সাধারন মানুষের নিকট আরো সহজলভ্য করার জন্য ভূমি মন্ত্রনালয় ভূমিসেবাকে ডিজিলাইজেশন করেছে।

এ সবের মধ্যে উল্লেখযোগ্য ই-নামজারি, অনলাইন/ ডিজিটাল ভূমিউন্নয়ন কর, ১৬২২ কলসেন্টার, ডিজিটাল জরিপ, অনলাইনে জলমহালের আবেদন, ল্যান্ড ডাটা ব্যাংক, মরগেজ ডাটা ব্যাংক। এসব নানাবিধ উদ্যোগের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে অগ্রগন্য ভূমিকা পালন করেছে ভূমি মন্ত্রনালয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!