কলাপাড়ায় ইউপি নির্বাচন জেরে এক বৃদ্ধ’র দুই পা ভেঙ্গে পঙ্গু করে দিয়েছে | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
কলাপাড়ায় ইউপি নির্বাচন জেরে এক বৃদ্ধ’র দুই পা ভেঙ্গে পঙ্গু করে দিয়েছে

কলাপাড়ায় ইউপি নির্বাচন জেরে এক বৃদ্ধ’র দুই পা ভেঙ্গে পঙ্গু করে দিয়েছে

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয় ১৭ মার্চ-২০২৩। আর ওই নির্বাচনে জেরে মোঃ মন্নান মাতুব্বর (৭০) নামের এক বৃদ্ধ’র দুই পা ভেঙ্গে পঙ্গু করার অভিযোগ উঠেছে।

রোববার সন্ধ্যায় উপজেলার বালিয়াতলী বাজার সংলগ্ন স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

আহত বালিয়াতলী ইউনিয়নের চরনজির গ্রামের মোঃ মন্নান মাতুব্বর অভিযোগ করে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী এবিএম হুমায়ুন কবির কে ভোট দিয়ে জয়যুক্ত করি, অথচ তার কিছু সমর্থকরা আমরা নৌকায় ভোট দিনাই বলে প্রচার চালায়, রবিবার আমি ও আমার চাচাতো ভাই জাকির চেয়ারম্যানের বাসায় দেখা করতে যাই, দেখা করে বাজারে কিছু বাজার কিনে বাড়ি যাবার পথে স্কুলের সামনে পথ রোধ করে চেয়ারম্যানের বোনাই মজিবুর হাওলাদার নেতৃত্বে ইউসুফ মৃধা, মিরাজ মৃধা সহ ৮/১০ জন চেয়ার দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে, এতে আমার দুই পায়ের আজ এ অবস্থা। আমি এই বিচার চাই। এ ঘটনায় আদালতে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।
বর্তমানে তিনি কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত মোঃ মজিবুর হাওলাদার বিষয় অস্বীকার করে বলেন, ঘটনার সময় আমি ছিলাম না, এবং যে জায়গায় ওই ঘটনা ঘটেছে, সেই এলাকায় সিসি ক্যামেরা ফুটেজ আছে, সিসি ক্যামেরা ফুটেজ দেখলে পরিষ্কার হয়ে যাবে কারা জড়িত।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!