গলাচিপায় ইয়াবা সহ আটক-১ | আপন নিউজ

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন
গলাচিপায় ইয়াবা সহ আটক-১

গলাচিপায় ইয়াবা সহ আটক-১

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় ১০০ পিস ইয়াবাসহ জহিরুল বয়াতী (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার ছোট চরকাজল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তি ওই গ্রামের খালেক বয়াতীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চরকাজল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোক্তার হোসেন ও এএসআই সুধন চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে ছোট চরকাজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ইয়াবাসহ জহিরুলকে গ্রেফতার করেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা রুজু করা হয়েছে। জহিরুল এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘ দিন ধরে সে চরকাজলসহ উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য কেনা-বেচা করত।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ বলেন, শনিবার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!