শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় জেলেদের মাঝে জাল ও বাছুর বিতরন

গলাচিপায় জেলেদের মাঝে জাল ও বাছুর বিতরন

সঞ্জিব দাস,গলাচিপাঃ ‘নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিববর্ষে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যের আলোকে গলাচিপায় ২০২২-২৩ অর্থবছরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’ এর আওতায় উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ বৈধ জাল ও বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

রবিবার সকাল ১০টায় উপজেলার রতনদিতালতলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব জেলেদের মাঝে ৯০টি জাল ও ১১টি বকনা বাছুর বিতরণ করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।

রতনদি তালতলী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খানের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুহম্মদ সাহিন ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুন অর রশিদ মিয়া।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রেজাউল করিম হাওলাদার ও আজিজুর রহমান বাবলু ভূঁইয়া, গলাচিপা থানার এসআই মো. মাহাবুব, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. ধলা মিয়া মাঝি, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সাবু, সহ-সভাপতি মো. নূর ছাহেদ মাতব্বর প্রমুখ।

এছাড়াও উপজেলা মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ ও সুফলভোগী জেলেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!