বাউফল’র ইউএনও’র দাফন সম্পন্ন | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
বাউফল’র ইউএনও’র দাফন সম্পন্ন

বাউফল’র ইউএনও’র দাফন সম্পন্ন

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার কৃতি সন্তান বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিনের (৩৭) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে জানাযা শেষে তার মরদেহ চুনাখালী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাগেছে, পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন মিড ক্যারিয়ার প্রশিক্ষণে গত ৬ জুন ভারতের মুশরি লালবাহাদুর শাস্ত্রি প্রশাসনিক একাডেমিতে যান। রবিবার বেলা সাড়ে ১১ টায় প্রশিক্ষণরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। তার এমন অকাল মৃত্যুতে এলাকা ও পরিবারের মাঝে শোকের ছাড়া নেমে এসেছে। সোমবার সকালে বিমানে মরহুমের মরদেহ ঢাকায় আসে। ওইদিন বেলা সাড়ে ১১ টায় হেলিকপ্টারে তার মরদেহ কর্মস্থল বাউফল নিয়ে আসা হয়। ওইখানে হাজার হাজার মানুষ তার মরদেহে শ্রদ্ধা জানান। পরে বাউফল পাবলিক মাঠে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমের মরদেহ আমতলী উপজেলার চুনাখালী গ্রামে নিয়ে আসে। ওইখানে আসা মাত্রই স্বজন ও এলাকাবাসী কান্নায় ভেঙ্গে পড়েন। স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠে। একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে যান বারা বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মাষ্টার ও তার মা আলেয়া বেগম। তিন বছরের যমজ দুই কন্যা শিশু ফ্যাল ফ্যাল করে বাবার দিকে তাকিয়ে থাকে। স্ত্রী বুশরা ইসলাম সারাহ স্বামীকে হারিয়ে পাগল প্রায়। প্রায়াত ইউএনও আল আমিনের বিদ্যাপীঠ চুনাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজার হাজার মানুষের অংশগ্রহনে তার দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়।

শোকাহত পরিবারকে সমবেদনা ও তার জানাযা নামাজে ভারতীয় হাই কমিশনের সেকেন্ড হাই কমিশনার সানদ্বীপ কুমার, বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান, পটুয়াখালী জেলা প্রশাসক শরীফুল ইসলাম, বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান, আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এমএ কাদের মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, ওসি একেএম মিজানুর রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!