জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন গলাচিপার ইউএনও মহিউদ্দিন আল হেলাল | আপন নিউজ

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
গোল্ডেন ব্যাচ ২০০১, কলাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে ভরেছে, স্লুইসগেট সংকটে কৃষকের দুর্ভোগ কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার
জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন গলাচিপার ইউএনও মহিউদ্দিন আল হেলাল

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন গলাচিপার ইউএনও মহিউদ্দিন আল হেলাল

সঞ্জিব দাস, গলাচিপাঃ সততা, আন্তরিকতা ও দক্ষতার সাথে কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২৩ (পটুয়াখালী জেলা পর্যায়) পেলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মহিউদ্দিন আল হেলাল।

রোববার (২৫জুন) সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে জাতীয় শুদ্ধাচার পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ উপহার তার হাতে তুলে দেন জেলা প্রশাসক মো: শরিফুল ইসলাম। জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়ে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মহিউদ্দিন আল হেলাল বলেন, “শুদ্ধাচার পুরস্কার দেয়া হয় নৈতিকতা ও কর্তব্যনিষ্ঠার মাপকাঠিতে।তাই সামগ্রিক বিচারে এটা বড় কোন পদক নয়। উপরন্তু প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সততা ও নিষ্ঠার সাথে জনগণকে সেবা দেয়া আমার দায়িত্বের মধ্যে পরে। তবে এ স্বীকৃতি বা সম্মাননা নিশ্চয়ই আমাকে বিরূপ ও প্রতিকূল পরিস্থিতিতে নীতি ও উত্তম চর্চায় অটল থাকতে উৎসাহ যোগাবে। আমার কাজের মূল্যায়ন করার জন্য আমি জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞ।” মহিউদ্দিন আল হেলাল গত ২৯ আগস্ট ২০২২ সালে দশমিনা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা গলাচিপায় অতিরিক্ত দ্বায়িত্ব পালন করেন। পরে বদলি হয়ে ০২ জানুয়ারি ২০২৩ গলাচিপা যোগদান করেন। তার সততা, আন্তরিকতা ও কর্মদক্ষতায় ইতিমধ্যেই পাল্টে গেছে গলাচিপা উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক চিত্র। উপজেলার সকল বিষয় নজরদারিতে এনে সমস্যা সমাধানের চেষ্টায় সর্বস্তরের জনগণের কাছে প্রশংসিত হয়েছে। তিনি অত্যন্ত সুনামের সাথে কর্মক্ষেত্রে দ্বায়িত্ব পালন করে যাচ্ছেন।সরকারি-বেসরকারি প্রতিটি দপ্তরের কর্মকাণ্ডে পূর্বের চেয়েও ফিরে এসেছে গতিশীলতা ও স্বচ্ছতা। কমেছে জনভোগান্তি আর বৃদ্ধি পেয়েছে জনসেবার মান। শিক্ষা ক্ষেত্রে নতুন নতুন কর্মপরিকল্পনা স্কুল, কলেজে নিশ্চিত করছে মানসম্মত শিক্ষা। গলাচিপা উপজেলাকে একটি উন্নত আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করে চলছেন তিনি। তিনি মানবিক বিভিন্ন কার্যক্রমে সমাজে দৃষ্টান্ত স্থাপন করে চলছেন। মহিউদ্দিন আল হেলাল ৩৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ইতোপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ পরিকল্পনা কমিশন সহ বিভিন্ন কর্মস্থলে সুনামের সঙ্গে সরকারি দায়িত্ব পালন করেছেন। তিনি এর আগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ ( পটুয়াখালী জেলা পর্যায়) শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) এর পুরস্কার অর্জন করেন।

এদিকে শুদ্ধাচার পুরস্কার পাওয়ায় তাকে রোববার সন্ধ্যায় অভিনন্দন জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মু: সাহিন, উপজেলা সরকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম ও বিভিন্ন সরকারি -বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনগণ। উল্লেখ্য, সরকারি কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে “সোনার বাংলা গড়ার প্রত্যয় : জাতীয় শুদ্ধাচার কৌশল” শিরোনামে “শুদ্ধাচার পুরস্কার নীতিমালা ২০২১” এর আলোকে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে এ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে সরকারি অর্থায়নে ক্রেস্ট, সনদপত্র ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ নগদ অর্থ প্রদান করা হয়।

সততা ও নৈতিকতা, সেবাগ্রহীতাদের সেবা প্রদান, পেশাগত দক্ষতা ও প্রযুক্তির ব্যবহার, অধস্তন কর্মচারীদের তত্ত্বাবধান ও পরীবীক্ষণ, দলগত কাজের সমন্বয়, সময়ানুবর্তীতা ও শৃঙ্খলাবোধ, কর্তব্যনিষ্ঠা ও স্ব-প্রণোদিত উদ্যোগ, উদ্ভাবন ও সংস্কার কার্যক্রমে আগ্রহ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত দায়িত্ব পালনসহ সর্বমোট ১০টি সূচকে মূল্যায়নের মাধ্যমে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!