গলাচিপায় উল্টো রথযাত্রা উৎসব পালিত | আপন নিউজ

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
গোল্ডেন ব্যাচ ২০০১, কলাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে ভরেছে, স্লুইসগেট সংকটে কৃষকের দুর্ভোগ কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার
গলাচিপায় উল্টো রথযাত্রা উৎসব পালিত

গলাচিপায় উল্টো রথযাত্রা উৎসব পালিত

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপা পৌরসভার শাহা বাড়ি থেকে বুধবার (২৮ জুন) বিকাল ৪ টায় উল্টো রথযাত্রা উৎসব পালিত হয়েছে। উল্টো রথটি শাহা বাড়ি থেকে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় কালী বাড়িতে এসে শেষ হয়। এ সময় কেন্দ্রীয় কালী বাড়ির পুরোহিত বাসুদেব চক্রবর্তী জানান, ৭ দিন আগে রথের ঠাকুরকে এনে শাহা বাড়িতে রাখা হয়েছে। আজ শাহা বাড়ি থেকে আবার কেন্দ্রীয় কালীতে নেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের জাতীয় সংসদ সদস্য এসএম শাহজাদা (এমপি), উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ, পৌর মেয়ার আহসানুল হক তুহিন, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির নেতা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট ফকরুল ইসলাম মুকুল, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসম জাওয়াদ সুজন, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. আলমগীর হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, গলাচিপা উপজেলা ও দশমিনা উপজেলা আওয়ামী লীগ নেতা বাবু সঞ্জয় কুমার দাস, পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, কেন্দ্রীয় কালীবাড়ি কমিটির সভাপতি বাবু দিলীপ কুমার বনিক, সাধারণ সম্পাদক তাপস দত্ত সহ হিন্দু ধর্মাবলম্বী সাধারণ ভক্তরা।

কেন্দ্রীয় কালী বাড়ী কমিটির সভাপতি বাবু দিলীপ বনিক জানান, আমরা বিশ্বের শান্তি কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ঈশ্বর যেন সকল মানুষকে ভাল রাখেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!