কলাপাড়ায় শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা
কলাপাড়ায় শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

কলাপাড়ায় শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় চাকামইয়া ছাত্রকল্যাণ ইউনিট’র উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ কর্মসূচি ও নতুন কার্যনির্বাহী কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জুন) সকাল ১০ টায় উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চাকামইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মজিবর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন চাকামইয়া ছাত্রকল্যাণ ইউনিট এর প্রধান উপদেষ্টা ও খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক মোঃ আলাউদ্দিন আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন খান, উত্তর চাকামইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নূর হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান তালুকদার, নিশানবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মাহবুব আলম বাবুল, মোঃ দেলোয়ার হোসেন, তারেক আমান সুমন, মোঃ আসাদুর ইসলাম, মোঃ ফয়জুল করিম, আব্দুল্লাহ আল নোমান, আল মাহমুদ, মোঃ মাহমুদুল্লাহ, হেমায়েত উদ্দিন হিমু, নাদিম মাহমুদ চয়ন, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ সাইফুল ইসলাম সাকিল প্রমূখ।
সভাপতিত্ব করেন চাকামইয়া ছাত্রকল্যাণ ইউনিট’র সভাপতি মোঃ রাকিবুল হাসান ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো: নুরুল আলম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রাসেল।

পরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।

‌এসময় বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, চাকামইয়া ছাত্রকল্যাণ ইউনিট’র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!