কলাপাড়ায় কাঁচা মরিচ ৮০০ টাকা কেজি | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
কলাপাড়ায় কাঁচা মরিচ ৮০০ টাকা কেজি

কলাপাড়ায় কাঁচা মরিচ ৮০০ টাকা কেজি

চঞ্চল সাহা,কলাপাড়াঃ কলাপাড়ায় এক কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০০ টাকায় । ১৫ দিন আগে এ কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১৬০ থেকে ১৫০ টাকা কেজি দরে। পরবর্তীতে ২০০ টাকা কেজি ,এরপর কেজিতে ১০০ টাকা করে বাড়তে বাড়তে রবিবার বিক্রি হয়েছে ৮০০ টাকা কেজি দরে। মরিচ কিনতে গিয়ে অধিকাংশ ক্রেতার মাথায় হাত উঠেছে। তবে প্রয়োজনের অতিরিক্ত কিনছে না কেউ। দাম বেশী থাকার কারনে বেশীর ভাগ ক্রেতা ১০০ গ্রাম কিংবা ৫০ গ্রাম করে কিনছে এ মরিচ। তবে বিক্রেতা এবং ক্রেতাদের সবারই এক কথা কাঁচা মরিচের এমন দাম তারা আর কখনো দেখেননি।

শিক্ষক মোস্তফা জামান সুজন জানান, তিনি পৌরশহরের প্রধান বাজারে সবজি কিনতে গিয়ে কাঁচা মরিচের দাম শুনে হতাশ হয়েছেন। এমন দাম তিনি জন্মের পরে এই প্রথম শুনেছেন।

কাওসার নামে এক ক্রেতা জানান, তিনি সাধারনতঃ এক কেজি করে কাঁচা মরিচ কেনেন, অতিরিক্ত দামের কারনে ৮০ টাকায় মাত্র ১০০ গ্রাম কিনেছেন।
বিক্রেতা মো.রিপন জানান, তাদের বেশী দামে কেনা বলে বিক্রিও করছেন বেশী দামে। তবে তিনিও কখনো এত দাম দেখেনি বলে উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!