শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
পটুয়াখালী সদর ও কলাপাড়া থানায় যোগ দিলেন নতুন ওসি

পটুয়াখালী সদর ও কলাপাড়া থানায় যোগ দিলেন নতুন ওসি

আপন নিউজ অফিসঃ পটুয়াখালী সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো. জসীম ও কলাপাড়া থানায় মো. আলী আহম্মেদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (৪ জুলাই) রাতে কলাপাড়া থানা ও বুধবার (৫ জুলাই) পটুয়াখালী সদর থানায় দায়িত্ব হস্তান্তর হয়। এছাড়া পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানকে বরিশাল জেলা পুলিশে বদলি করা হয়েছে।

৩ জুলাই পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বিপিএম, পিপিএম এর সই করা চিঠিতে তাদের বদলি করা হয়। কলাপাড়া থানার ওসি মো. আলী আহমেদ এর আগে রাঙ্গাবালী ও নলছিটি থানায় দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন।

অন্যদিকে পটুয়াখালী সদর থানার ওসি মো. জসীম এর আগে দশমিনা ও কলাপাড়া থানার ওসি এবং পটুয়াখালী সদর থানায় (ওসি অপারেশন) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জানা গেছে, পুলিশের নিয়মিত কর্মস্থল পরিবর্তনের অংশ হিসেবে এ বদলির আদেশ দেওয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!