শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় রাস্তার পাশের গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা

গলাচিপায় রাস্তার পাশের গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা

গলাচিপা প্রতিনিধিঃ গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নে সংঘবদ্ধ গাছকাটা চক্রের কারণে উধাও হচ্ছে দুটি সড়কের ৫ কিলোমিটার এলাকার গাছ। অভিযোগ রয়েছে গত ৬/৭ বছর ধরে এই চক্র প্রায় কয়েক কোটি টাকার সরকারি গাছ কেটে সাবাড় করে ফেলেছে। এ চক্রের সঙ্গে কাঠ ব্যবসায়ী, স-মিল মালিক ও স্থানীয় জনপ্রতিনিধিও জড়িত বলে অভিযোগ করেছে স্থানীয়রা। গাছকাটা এ সিন্ডিকেটের কবলে পড়ে এক সময়ে দুপাশের সারি সারি গাছে পূর্ণ সড়ক দুটি এখন গাছশূন্য হওয়ার পথে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গাব বুনিয়া মাদ্রাসার পূর্ব পাশের সরকারি গাছ, মাটিভাঙ্গা থেকে বদনাতলী, বদনাতী থেকে উলানিয়া বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার পর্যন্ত সড়কটির দুপাশের প্রায় সব গাছ কেটে সাবাড় করা হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, এই চক্রের মূল হোতা আবির মাহমুদ বাপ্পি, মাইনুদ্দিন মাতোব্বর তাদের সঙ্গে রয়েছে কজন গাছ ব্যবসায়ী। ঝড়ের সময় গাছকাটা চক্র বেরিয়ে পড়ে কাটার জন্য। একটি গাছ ঝড়ে পড়লে পাশের ভালো আরও ১০টি গাছও কেটে নেয় তারা। দুএকটি গাছ নামমাত্র নিলামের জন্য রেখে বাকিটা বিক্রি করে ভাগ বাটোয়ারা করে নেয়।

অভিযুক্ত আবির মাহমুদ বাপ্পির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এই গাছ কাটার সাথে জরিত না। স্থানীয় কিছু লোকজন আপনাদের কাছে মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এই গাছ কাটার সাথে আমার কোনো ধরনের রেঞ্জ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, গাছ কাটার খবর শোনার সাথে সাথে সরেজমিনে গিয়ে রতনদী তালতলী স্থানীয় স-মিল থেকে মেহগনি ও শিশু গাছ জব্দ করি এবং মামলা দেই মামলা নম্বর ০২/ জিপি।

উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল-হেলাল বলেন, আমি গাছ কাটার কথা শুনে সাথে সাথে গলাচিপা রেঞ্জ কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেছি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য বলেছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!