গলাচিপায় চলছে ভাতাভোগীদের লাইফ ভেরিফিকেশন | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
গলাচিপায় চলছে ভাতাভোগীদের লাইফ ভেরিফিকেশন

গলাচিপায় চলছে ভাতাভোগীদের লাইফ ভেরিফিকেশন

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় উপজেলা ভাতাভোগীদের লাইফ ভেরিফিকেশন কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজনে গলাচিপা পৌরসভার ৯টি ওয়ার্ডে এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে গলাচিপা সদর ইউনিয়ন, পানপট্টি, কলাগাছিয়া, চিকনিকান্দী, চরকাজল, চরবিশ্বাস, আমখোলা, গজালিয়া, বকুলবাড়িয়া, গোলখালী, রতনদী তালতলী ইউনিয়নের ভাতাভোগীদের লাইফ ভেরিফিকেশন কার্যক্রম সম্পন্ন করা হবে বলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল্লাহ জানান।

তিনি বলেন, উপজেলায় শতভাগ বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী ভাতা নিশ্চিত হওয়ায় যারা ইতিমধ্যে মারা গেছেন তাদের ভাতা থেকে বাদ দিয়ে সংশোধিত তালিকা করে ভাতাভোগীদের লাইফ ভেরিফিকেশন কার্যক্রম সম্পন্ন করা হবে। আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদের নির্দিষ্ট স্থানে উপস্থিত থেকে আপনারদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও মোবাইল নম্বর দিয়ে লাইফ ভেরিফিকেশন নিশ্চিত করবেন।

অফিস সহকারী জাহিদুল ইসলাম বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহিতা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের লাইফ ভেরিফিকিশন কার্যক্রম শুরু হয়েছে। আমরা দিন রাত কাজ করে যাচ্ছি। লাইফ ভেরিফিকেশন করায় সরকার ভাতাভোগীদের সঠিক তথ্য সম্পর্কে নিশ্চিত হতে পারবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!