গলাচিপায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও শীতার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান কলাপাড়ায় লালুয়া ইউ.সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ড্রেজারের ১৩টি পাইপ কু’পি’য়ে নষ্ট
গলাচিপায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গলাচিপায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সঞ্জিব দাস, গলাচিপাঃ বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সারা দেশের ন্যায় গলাচিপায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুলাই) বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে পৌরমঞ্চ চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ। আরও উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতির সামরিক সচিব ও বিজিবির মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন, জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম রনো, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মু. মামুন আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রেজাউল করিম হাওলাদার ও আজিজুর রহমান বাবলু ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম ও মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জেল হোসেন মাসুদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আ স ম জাওয়াদ সুজন, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা, মু. নুরুল ইসলাম ধলা, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন শানু ঢালী, কেন্দ্রীয় কালিবাড়ী কমিটির সভাপতি দিলীপ বণিক, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, চিকনিকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন হাওলাদার প্রমুখ।

এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ এবং সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!