শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপার পপি হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

গলাচিপার পপি হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় পপি হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পপি আক্তার (২০) কে গত ২ আগষ্ট শশুর বাড়িতে যৌতুকের দাবীতে পিটিয়ে হত্যার করার প্রতিবাদে ৩ আগস্ট (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৫ টায় ডাকুয়া ইউনিয়নে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহত পপির পরিবার ও এলাকার সাধারণ জনগণ। ঘটনাটি ঘটে বুধবার গভীর রাতে শশুর বাড়ি চরমোন্তাজ চরমার্গারেট গ্রামে। পপির পরিবারের দাবি পপির মৃত্যুর জন্য দায়ী পপির স্বামী ও শশুরবাড়ির লোকজন।

এদিকে পপির মৃত্যুর ঘটনায় স্বামী, শাশুড়ী সহ ৪ জনকে আটক করেন রাঙ্গাবালী থানা পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী পাঠায়। লাশ ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এদিকে নিহতের পরিবার ও এলাকার সাধারণ জনগণ নিহত পপির লাশ নিয়ে স্বামী, শাশুড়ীসহ হত্যাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন নিহত পপি আক্তারের পিতা মো. নাসিরউদ্দিন খান, ডাকুয়া ইউপি সদস্য জাকির হোসেন, রতনদী তালতলী ইউপি সদস্য রিয়াজুল গাজী প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!