গৃহহীনমুক্ত হতে যাচ্ছে গলাচিপা উপজেলা | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
গৃহহীনমুক্ত হতে যাচ্ছে গলাচিপা উপজেলা

গৃহহীনমুক্ত হতে যাচ্ছে গলাচিপা উপজেলা

সঞ্জিব দাস, গলাচিপাঃ সারাদেশে আশ্রয়ণ প্রকল্পের আওতায় এবার গৃহহীনমুক্ত হতে যাচ্ছে গলাচিপা উপজেলা। আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে যুক্ত হয়ে ১২৭টি ঘর হস্তান্তর করে উপজেলা শতভাগ গৃহহীনমুক্ত ঘোষণা করবেন। ইতিমধ্যে উপজেলায় এক হাজার ৩৭৭টি গৃহহীন পরিবারকে ঘরের সনদ ও দলিল হস্তান্তর করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্র জানায়, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি উপজেলা যৌথ কমিটির সভায় নদীভাঙন, বিভিন্ন দুর্যোগ বা অন্য কোনো কারণে নতুন কোনো গৃহহীন তৈরি না হলে মোট এক হাজার ৪০৪ জনকে পুনর্বাসন করার মধ্য দিয়ে উপজেলাকে গৃহহীনমুক্ত ঘোষণা করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

‘দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নে উপজেলায় দুই শতাংশ করে খাস জমি বন্দোবস্ত দিয়ে প্রান্তিক গৃহহীন পরিবারকে ঘর নির্মাণের মাধ্যমে বরাদ্দ দেওয়া করা হচ্ছে। আশ্রয়ণের বাসিন্দাদের সুপেয় খাবার পানি ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। পটুয়াখালীর জেলা প্রশাসকের সরাসরি তত্ত্বাবধানে ঘর নির্মাণ ও পরিকল্পনা সংক্রান্ত ম্যানুয়াল অনুসারে প্রকল্পের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া এলাকায় গিয়ে দেখা গেছে, সেখানে নতুন নির্মাণ করা সারি সারি দাঁড়িয়ে থাকা আধাপাকা ঘরগুলোতে রঙ লাগানোর কাজ চলছে।

ইউএনও মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, বীরমুক্তিযোদ্ধা ও স্কাউট-সদস্যসহ স্থানীয় মানুষদের মাধ্যমে যাচাই করে সুবিধাভোগী ঠিক করা হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের দিন আমরা উপকারভোগীদের ঘরের চাবি হস্তান্তর করবো।

সারাদেশে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ২২ হাজার ১০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আধা পাকা ঘর দিচ্ছে সরকার। সব মিলিয়ে মুজিব বর্ষে চারটি পর্যায়ে মোট দুই লাখ সাত হাজার ২৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর দিচ্ছে সরকার।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!