গলাচিপা উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা | আপন নিউজ

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
গোল্ডেন ব্যাচ ২০০১, কলাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে ভরেছে, স্লুইসগেট সংকটে কৃষকের দুর্ভোগ কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার
গলাচিপা উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা

গলাচিপা উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপা উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল ১০টায় সারা দেশে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি মোট ২২ হাজার ১০১টি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ২ শতক জমির উপর নির্মিত ঘরের দলিল ও চাবি হস্তান্তরের ঘোষণা দেন। এ নিয়ে সারা দেশে মোট ২লাখ ৭ হাজার ২৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়েছে।

উপজেলায় আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ে (২য় ধাপ) অদ্য ১৪০৪ জনসহ মোট ২৭৮১ জন পরিবার এ সুবিধার আওতায় এসেছে।

এ সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) বেগম মরিয়ম ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন।

এ ছাড়াও সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজ, সুবিধাভোগী পরিবার এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!