ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ দুযোর্গ ঝুঁকি হ্রাস ও বিভিন্ন সচেতনতামূলক কাজ বাস্তবায়ন করছে | আপন নিউজ

শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ধান কাটতে বাঁধা দেয়ায় চার নারীসহ পাঁচজনকে কু’পি’য়ে জ’খ’ম গলাচিপায় উৎপাত বেড়েছে ভূমিদস্যুদের,জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেয়ার অভিযোগ কলাপাড়ায় মোয়াজ্জেম রুস্তম জমাদার চিকিৎসাবিহীন বাড়িতে অবহেলায় দিন কাটাচ্ছেন কলাপাড়ায় মহাসড়কে মাইক্রোবাস উল্টে দুই পর্যটক আ’হ’ত কলাপাড়ায় অ্যাডভোকেট জেড এম কাওছার নোটারি পাবলিক হিসেবে নিয়োগপ্রাপ্ত পর্যটক সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের পর কারাগারে কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও নিউইয়র্কে মেয়র জোহরান মামদানির উত্তরসূরি হিসেবে কলাপাড়ার মেরী জোবাইদা কমার্স মানে নিজের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ নেয়া
ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ দুযোর্গ ঝুঁকি হ্রাস ও বিভিন্ন সচেতনতামূলক কাজ বাস্তবায়ন করছে

ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ দুযোর্গ ঝুঁকি হ্রাস ও বিভিন্ন সচেতনতামূলক কাজ বাস্তবায়ন করছে

আপন নিউজ অফিসঃ ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ কলাপাড়া উপজেলায় বিগত ২০১০ সাল থেকে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে অত্র এলাকায় দুযোর্গ ঝুঁকি হ্রাস ও বিভিন্ন সচেতনতামূলক কাজ বাস্তবায়ন করে আসছে। তারই ধারাবাহিকতায় ২০২২ সাল হতে আগামী ৩ বছর মেয়াদী পরিবর্তন নামক একটি প্রকল্পের কাজ শুরু হয়। যা কলাপাড়া উপজেলার বালিয়াতলী, নীলগঞ্জ, মহিপুর, লতাচাপলী ইউনিয়নে দুযোর্গ ঝুঁকি হ্রাস, নারীর প্রতি সহিংসতা রোধ, জীবন-জীবিকা ও কৃষি নিয়ে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ওই ৪ ইউনিয়নে ৪টি বীজ ভান্ডার স্থাপন করেছে। বালিয়াতলীতে (তুলাতলী), নীলগঞ্জে (সদরপুর), মহিপুরে (মনোহরপুর) এবং লতাচাপলী (আমখোলাপাড়া)। বীজ ভান্ডার স্থাপন করা হয় ।

এই বীজ ভান্ডার স্থাপন মাধ্যমে বিলুপ্ত হতে যাওয়া বিভিন্ন বীজ ও দেশি জাতিয় বিভিন্ন বীজ সংরক্ষণ করছে। ওয়ার্ড কনসার্ন বাংলাদেশ সংস্থার সহয়োগীতায় উক্ত ইউনিয়নের হত দরিদ্র কৃষকদের নিয়ে গঠিত কৃষক মাঠ স্কুল এবং আত্ম সহায়ক দলগুলোর সদস্যরা এই বীজ ভান্ডার থেকে বিনা পয়সায় বীজ নিচ্ছে এবং তাদের উৎপাদিত সবজির বা ফসলের সর্বোত্তম বীজ এই বীজ ভান্ডারে জমা করছেন। ফলে বাজার থেকে বীজ কিনতে যে টাকা লাগতো সেই খরচটা বেঁচে যাচ্ছে এবং একই সদস্যরা উৎপাদিত ফসলের সাফল্য অন্য সদস্যকে বলতে পারছে। ফলে একই গ্রুপের সদস্যরা অন্য সদস্যদের থেকে পরামর্শ নিয়ে সাফল্যের সহিত সবজি বা ফসল উৎপাদন করতে পারছে। শুধু সবজী উৎপাদিত হবে এমনটা নয়, বিভিন্ন ঔষধি ও ফলজ বীজ সংরক্ষন ও কমিউনিটি পযার্য়ে দলগত ভাবে তা রোপন করার মাধমে পরিবেশ সংরক্ষণ ও জীব বৈচিত্র উন্নতি এবং প্রাকৃতিক দুর্যোগ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে। এমন ভালো উদ্দে্যাগের জন্য উক্ত সংস্থাকে কমিউনিটির জনগন অতন্ত ধন্যবাদ জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!