আমতলীতে অবশেষে শিক্ষক দম্পতির বদলী | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

প্রধান সংবাদ
লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন
আমতলীতে অবশেষে শিক্ষক দম্পতির বদলী

আমতলীতে অবশেষে শিক্ষক দম্পতির বদলী

আমতলী প্রতিনিধিঃ অবশেষে আমতলী উপজেলার উত্তর গোজখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দম্পতিকে বদলী করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। ওই দুই শিক্ষক নতুন স্কুলে বরিবার যোগদান করেছেন। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

জানাগেছে, উপজেলার উত্তর গোজখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ সিদ্দিকুর রহমান ও তার স্ত্রী সহকারী শিক্ষিকা নুরুননাহার সিদ্দিকা নিরু দম্পতির মধ্যে পারিবারিক কলহ রয়েছে। তারা বিদ্যালয় এসে পারিবারিক কলহে অহরহ মারধরে লিপ্ত হন এমন অভিযোগ শিক্ষার্থী ও অভিভাবকদের। তাদের এমন কর্মকান্ড ও অশোভন আচরণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও লেখাপড়া চরমভাবে বিঘ্নিত হয়। শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা বন্ধ করে দেয়। এ ঘটনা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিউল আলম তদন্তে সত্যতা পায়। পরে ওই দুই শিক্ষককে অন্য বিদ্যালয়ে ডেপুটিশনে বদলী করা হয়। বরিবার শিক্ষক সিদ্দিকুর রহমান উত্তর পুর্ব চিলা এবং নুরুননাহার সিদ্দিকা নিরু গেড়াবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেছেন। তাদের বদলী করায় উত্তর গোজখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিউল আলম বলেন, ওই শিক্ষক দম্পতিকে অন্য বিদ্যালয়ে ডেপুটিশনে বদলী করা হয়েছে। তারা রবিবার বদলীকৃত বিদ্যালয়ে যোগদান করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!