গলাচিপায় বঙ্গবন্ধুর পলাতক খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান | আপন নিউজ

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
গোল্ডেন ব্যাচ ২০০১, কলাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে ভরেছে, স্লুইসগেট সংকটে কৃষকের দুর্ভোগ কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার
গলাচিপায় বঙ্গবন্ধুর পলাতক খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গলাচিপায় বঙ্গবন্ধুর পলাতক খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় বঙ্গবন্ধুর পলাতক খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আ,স,ম জাওয়াদ সুজন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও সকল শহীদদের হত্যাকারী ও পলাতক যে সমস্ত খুনিরা বিদেশে আত্মগোপন করে আছে, তাদেরকে দ্রæত দেশে এনে খুনির রায় কার্যকর সহ খুনি জিয়া, খন্দকার মোস্তাক সহ সকল ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সোমবার (২৮ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন চত্বর এলাকায় কালো পতাকা নিয়ে শত শত নেতাকর্মী সমর্থকেরা এক মানববন্ধন করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্র সচিব বরাবরে একটি স্মারকলিপি প্রদান করে।

মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট শামীম মিয়া, গলাচিপা ও দশমিনা উপজেলা আওয়ামী লীগের ত্যাগী ত্যাগী নেতা এ্যাডভোকেট সঞ্জয় কুমার দাস, গলাচিপা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম মিয়া, সাবেক ছাত্রলীগের সভাপতি মো. কামরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য যে উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা, সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী ও বার বার নির্বাচিত এমপি প্রয়তো আ,খ,ম জাহাঙ্গীর হোসাইন ফাউন্ডেশনের স্বত্বাধিকারী ও উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আ,স,ম জাওয়াদ সুজনের নেতৃত্বে নেতাকর্মীরা মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে মিছিল ও বিক্ষোভ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!