আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন এমপি মহিব | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন এমপি মহিব

আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন এমপি মহিব

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ ২৩ তম আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেয়েছেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ১১৪ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান।

রবিবার (২৭ আগষ্ট ) মাদার তেরেসার ১১৩ তম জন্মদিন উপলক্ষে দুবাইয়ের কনরাড হোটেলে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় আয়োজক কর্তৃপক্ষ সহ দুবাইয়ের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

এবছর সততা, দক্ষতা ও মানবসেবায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান কে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় তার হাতে মাদার তেরেসা নামাঙ্কিত পদক, মাদার তেরেসার ছবি সহ স্মারক, উত্তরীয় ও মিষ্টি উপহার দেয়া হয়।

এর আগে ১৯৯৯ সালে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের বেশ কয়েকজন শীর্ষ নেতা এই অ্যাওয়ার্ড পান। শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, খেলাধুলা, ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী বিশিষ্ট ব্যক্তিদের প্রতি বছর স্বীকৃতি এবং পুরস্কার প্রদান করা হয়।

মাদার তেরেসা অ্যাওয়ার্ড পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় গনমাধ্যমকে এমপি মহিব বলেন, মাদার তেরেসা অ্যাওয়ার্ডের জন্য কৃতজ্ঞতা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে। আমি ছোট বেলা থেকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। নেত্রী আওয়ামী লীগের নমিনেশন দিয়ে সংসদ সদস্য (এমপি) বানিয়েছি বলেই আমি দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। সুতরাং এ অ্যাওয়ার্ডের সব কৃতিত্ব বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার। এ অ্যাওয়ার্ড আমাকে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা তথা স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার কাজে উজ্জীবিত করবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!