কলাপাড়ায় কৃষি সেবা নিশ্চিত করণে কর্মশালা | আপন নিউজ

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছাত্রীকে তুলে নিতে বাঁধা দেয়ায় মাদ্রাসা সুপারকে মা’রধ’র; থানায় অভিযোগ আমতলীর নবাগত ইউএনও সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা কলাপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও শীতার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম
কলাপাড়ায় কৃষি সেবা নিশ্চিত করণে কর্মশালা

কলাপাড়ায় কৃষি সেবা নিশ্চিত করণে কর্মশালা

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় স্থানীয় জনগোষ্ঠীর কৃষি সেবা নিশ্চিত করণে সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠনসমূহের সমন্বয়ে ত্রৈমাসিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিসে হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কেয়ার বাংলাদেশ’র সহযোগীতায় বেবেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারীর প্রদৃপ্ত প্রকল্প এর আয়োজন করে। এতে উপজেলা লালুয়া ও মিঠাগঞ্জ ইউনিয়নের ২০ জন প্রান্তিক নারী পুরুষ কৃষক অংশগ্রহন করেন। আনুষ্ঠানের সভাপত্বিত করেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।

প্রধান অতিথির বক্তব্য রাখের উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ.আর.এম সাইফুল্লাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক ফেরদৌস আলম, লালুয়া ইউনিয়ন চেয়ারম্যান মো.শওকত হোসেন তপন বিশ্বাস, মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মেজবাউদ্দিন খান, উপজেলা খাদ্য অধিদপ্তরের এস আই মো.মেহেদী হাসান প্রমুখ।

কর্মশালায় সরকারি প্রতিষ্ঠানে ন্যায্য মূল্যে ধান বিক্রি, কৃষকদের নিবন্ধন করণ ও নাম সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!