বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের দুই গ্রুপে সংঘর্ষ | আপন নিউজ

শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের দুই গ্রুপে সংঘর্ষ

বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের দুই গ্রুপে সংঘর্ষ

মোঃ জসীম উদ্দীন, শার্শা উপজেলা প্রতিনিধিঃ বেনাপোল স্থলবন্দরে সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার সময় হঠাৎ করে শ্রমিকদের সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় লাঠি ও দা এর কোপে শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু আহমেদ সহ আহত হয়েছেন অন্তত ৬-৭ জন। সংঘর্ষ চলাকালীন বন্দরে পণ্য উঠানামা বন্ধ ছিল। প্রায় দুই ঘণ্টা সময় ধরে সংঘর্ষ চলার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
শ্রমিকরা জানান, কয়েকজন ব্যক্তি শ্রমিকের পোশাক পরে সকালে এসে পূর্বের শ্রমিক ইউনিয়নের হিসাব নিকাশ চান। এসময় তারা কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হলে এমন ঘটনার সূত্রপাত সৃষ্টি হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন (অপরাধ) জানান, বন্দরে যেসব শ্রমিকরা কাজ করে, তাদের নিজেদের দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষের ঘটনাটি ঘটে। তবে, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কি কারণে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে, এঘটনায় কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!