গলাচিপায় যুদ্ধকালীন বীরত্বগাথার গল্প শোনানো অনুষ্ঠান | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন
গলাচিপায় যুদ্ধকালীন বীরত্বগাথার গল্প শোনানো অনুষ্ঠান

গলাচিপায় যুদ্ধকালীন বীরত্বগাথার গল্প শোনানো অনুষ্ঠান

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদের যুদ্ধকালীন বীরত্বগাথার গল্প শোনালেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বেলা ১১টায় বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বীরত্বগাথার গল্প শোনানো হয়। এরপর উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের যুগ্মসচিব ও পরিচালক মো. শাহ আলম সরদার, বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প পরিচালক ড. নুরুল আমিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন এবং গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েণ।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। যুদ্ধকালীন বীরত্বগাথার গল্প শোনান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম শামসুদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল করিম।
এছাড়া সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ, শিক্ষক ও ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!