শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় ১ মাসের ছুটি নিয়ে ১ বছর বিদেশে শিক্ষিকা

গলাচিপায় ১ মাসের ছুটি নিয়ে ১ বছর বিদেশে শিক্ষিকা

সঞ্জিব দাস, গলাচিপাঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৭৯ পূর্ব লামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪১ ছাত্র-ছাত্রীর জন্য শিক্ষক রয়েছেন মাত্র ৬ জন। শিক্ষক স্বল্পতায় পাঠদানে হিমশিম খাওয়ার বিদ্যালয়টির সহকারী শিক্ষিকা শারমিন আক্তার লিজার প্রবাসে অবস্থান যেন গোঁদের ওপর বিষফোঁড়া।

৩০ দিনের ছুটি নিয়ে বিদেশ ভ্রমণে যান গলাচিপা উপজেলার ৭৯ পূর্ব লামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শারমিন আক্তার লিজা। কিন্তু বর্ধিত সেই ছুটি শেষ হয়ে এক বছর পার হলেও এখনও বিদ্যালয়ে উপস্থিত হননি তিনি।

সূত্র আরও জানায়, শারমিন আক্তার লিজার চাকরি এখনো বহাল আছে। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসকে অবগত করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক । এতে বিদ্যালয়ের ভাবমূর্তি ও পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানান অভিভাবক ও শিক্ষকরা।

এ ব্যাপারে ৭৯ পূর্ব লমনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোসাঃ হেলেনা বেগম বলেন, এক মাসের ছুটি নিয়ে গেছেন কিন্তু এখন এক বছর হয়ে গেল তার কোন খোঁজ খবর নাই। প্রাথমিক শিক্ষা অফিসার স্যারকে একাধিক বার জানানো হয়েছে তারা ব্যবস্থা নিবে বলেছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম বলেন, আমি ডি পি ই ও স্যারকে ছয় মাসের সময় জানিয়েছি এবং এক বছর পরেও জানিয়েছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!