কলাপাড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন

কলাপাড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ শেখ কামাল স্মৃতি অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মো.মহিববুর রহমান (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মো.মাহবুবুর রহমান তালুকদার, উপজেলা নির্বহী অফিসার মো.জাহাঙ্গীর হোসেন, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার,বাংলাদেশ আওয়ামী লীগ কলাপাড়া উপজেলা শাখার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, কুয়াকাটা পৌরসভার মেয়র মো.আনোয়ার হাওলাদার। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। আলোচনা সভা শেষে অডিটরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,রাজনৈতিক ব্যক্তিবর্গ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ও গন মাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!