গলাচিপায় দাফনের ৩৫ দিন পর নারীর লা’শ উদ্ধার | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
গলাচিপায় দাফনের ৩৫ দিন পর নারীর লা’শ উদ্ধার

গলাচিপায় দাফনের ৩৫ দিন পর নারীর লা’শ উদ্ধার

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় দাফনের ৩৫ দিন পর মানসুরা (২৬) নামের এক নারীর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিজ্ঞ আদালতের নির্দেশে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গ্রামর্দন গ্রামের স্বামীর বাড়ি থেকে তার লাশ উত্তোলন করা হয়। এ সময় ওই বাড়িতে ভিড় জমায় হাজারো মানুষ। পরে মানসুরার লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়। গত ১৭ আগস্ট স্বামী পারভেজ হাওলাদারের বাড়িতে এক সন্তানের জননী অন্তসত্ত্বা মানসুরার মৃত্যু হয়।

এ ঘটনায় মেয়েকে হত্যার অভিযোগে গত ৮ সেপ্টেম্বর মানসুরার মা নিলুফা বেগম পটুয়াখালী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পারভেজসহ চার জনের নামে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে লাশ উত্তোলনের আদেশ দেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!