ডিবির পোশাক পরে ডাকাতি শেষে ফেরার পথে ৩ ভুয়া ডিবি পুলিশ আটক | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ডিবির পোশাক পরে ডাকাতি শেষে ফেরার পথে ৩ ভুয়া ডিবি পুলিশ আটক

ডিবির পোশাক পরে ডাকাতি শেষে ফেরার পথে ৩ ভুয়া ডিবি পুলিশ আটক

সঞ্জিব দাস, গলাচিপাঃ পটুয়াখালীর দুমকিতে ডিবির পোশাক পরে ডাকাতি শেষে ফেরার পথে মো. খলিলুর রহমান (৪৫), মো. রিপন (৩৫), মো. রুবেল (৩০) নামে তিনজনকে ৪ লাখ ১৭ হাজার টাকা সহ ডিবির পোশাক ও ওয়াকিটকিসহ আটক করেছে পুলিশ।

রোববার (১লা অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটককৃত খলিল পটুয়াখালীর দশমিনা থানার রাম বল্লব এলাকার হাসেমের ছেলে, রিপন পটুয়াখালী সদর থানার সোহরাব হোসেনের ছেলে এবং রুবেল জেলার মির্জাগঞ্জের আউয়াল বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, ঢাকায় ডিবির পোশাক পরে ডাকাতি শেষে ৬ জনের ডাকাত দল একটি প্রাইভেটকার নিয়ে পটুয়াখালীর উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় ধরা খায় তারা। পরে তাদের পরিচয় জানতে চাইলে গাড়ি রেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করতে সক্ষম হয় এবং বাকি তিনজন পালিয়ে যায়।

পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৪ লাখ ১৭ হাজার টাকা ও ডিবির পোশাক এবং ওয়াকিটকি উদ্ধার করা হয়। প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

দুমকি থানার ওসি মোঃ আব্দুল হান্নান সাংবাদিকদের জানিয়েছেন, তারা ডিবি পরিচয়ে বিভিন্ন জায়গায় ডাকাতি করত। এই চক্রের মূল হোতাদের গ্রেফতারে অভিযান চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!