‘মুজিব একটি জাতির রূপকার’ চলচিত্র মুক্তি পাওয়ায় গলাচিপায় আনন্দ র‌্যালী | আপন নিউজ

শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ধান কাটতে বাঁধা দেয়ায় চার নারীসহ পাঁচজনকে কু’পি’য়ে জ’খ’ম গলাচিপায় উৎপাত বেড়েছে ভূমিদস্যুদের,জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেয়ার অভিযোগ কলাপাড়ায় মোয়াজ্জেম রুস্তম জমাদার চিকিৎসাবিহীন বাড়িতে অবহেলায় দিন কাটাচ্ছেন কলাপাড়ায় মহাসড়কে মাইক্রোবাস উল্টে দুই পর্যটক আ’হ’ত কলাপাড়ায় অ্যাডভোকেট জেড এম কাওছার নোটারি পাবলিক হিসেবে নিয়োগপ্রাপ্ত পর্যটক সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের পর কারাগারে কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও নিউইয়র্কে মেয়র জোহরান মামদানির উত্তরসূরি হিসেবে কলাপাড়ার মেরী জোবাইদা কমার্স মানে নিজের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ নেয়া
‘মুজিব একটি জাতির রূপকার’ চলচিত্র মুক্তি পাওয়ায় গলাচিপায় আনন্দ র‌্যালী

‘মুজিব একটি জাতির রূপকার’ চলচিত্র মুক্তি পাওয়ায় গলাচিপায় আনন্দ র‌্যালী

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় পটুয়াখালী-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট ফকরুল ইসলাম মুকুল ‘মুজিব একটি জাতির রূপকার’ চলচিত্র মুক্তি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের করেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকাল ৫ টায় গলাচিপা পৌরসভাস্থ নিজ বাসভবন থেকে একটি র‌্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালীতে ব্যান্ড দল যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধু সম্পর্কে ও স্বাধীনতা বিষয়ক সংগীত উপস্থাপন করেন। পাশাপাশি ভ্যানযোগে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত এবং মাইকে ও স্লোগানে মুখরিত হয় র‌্যালীটি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত এ সিনেমা আজ (১৩ অক্টোবর) দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

এ্যাডভোকেট ফকরুল ইসলাম মুকুল বলেন, ‘বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে যারা জানেন না তারা এই সিনেমা দেখে জানতে পারবেন। এই সিনেমা দেখে যেন বঙ্গবন্ধু সম্পর্কে সবাই অবগত হতে পারেন সে জন্য এই ব্যবস্থা করা হয়েছে। তা ছাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সিনেমাটি প্রদর্শনীর ব্যবস্থা করব। বঙ্গবন্ধুর জীবনী জানলে সবাই বুঝতে পারবেন স্বাধীনতার যুদ্ধে বঙ্গবন্ধুর অবদানের কথা।’

এ সময় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!